Welcome to my blog

𝄞

Welcome to My Creative Space

Exploring the Intersection of Software Engineering & Musical Artistry

Sunday, March 23, 2025

কীর্তন

 আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী


আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী

এসো এসো হৃষীকেশ ধরার ভার হারী ।

বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয়,

শুনেছিল তব মুখে গীতামৃত বাণী।

কত পাপী তাপী তরে গেল তত্ত্ব কথা শুনি ।। ঐ


পালতে বর্ণাশ্রম ধর্ম, বুঝাতে বেদ বিধির মর্ম,

জাগাও আবার লুপ্ত ধর্ম, সুপ্ত হৃদি মাঝে।

আমি জন্মি যেন তোমার নামে, মরি তোমার কাজে ।। ঐ


দাও শ্রদ্ধা দাও ভক্তি, দাও সেবা অনুরক্তি,

ঢাল প্রাণে নবশক্তি গীতামৃত দিয়ে।

আমার নীরস পরাণ সরস কর, তত্ত্ববাণী গেয়ে ।। ঐ


কুরুক্ষেত্রের ঐ জয়গান, গাও হে আবার হে ভগবান,

কাতরেতে করি আহবান, গোলক বিহারী ।।

আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী

এসো এসো হৃষীকেশ ধরার ভার হারী ।।


আসর বন্দনা (এসো গৌরাঙ্গ)

এসো গৌরাঙ্গ (২) 

এসো নিতাই......।। 

 তোমার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে এসো, 

ঐ...................................................।। 


এসো জুটো ভাই গৌর নিতাই, 

দ্বীজ মনে দ্বীজ রাজহে।। 

ভক্তগনের মাথার মনি, 

দ্বীজ মনে, 

সংকীর্তনের শীরমনি, 

দ্বীজ মনে,.

........................ঝুমুর........................ 


পুজিব চরণ এই আকিঞ্চন,, 

হরি রাখিব হৃদয় মাঝে,,,,, 

পুজা করিব।। 

ভক্তি চন্দন তুলসী দিয়ে পুজা করিব। 

পুজা করিব।।

আমি নয়ন জলে অর্ঘ্য দিব,

পুজা করিব।। 

কেশের চরণ মুছাইব, 

পুজা করিব। 

নয়ন জলে পা ধোয়াব, 

পুজা করিব। 

.........................ঝুমুর........................ 


হরি কি আছে আমার, 

পুজার উপাচার কি দিয়ে পুজিব বল।। 

আমার যা ছিল সম্বল নয়নের জল 

তাও তো শুকায়ে গেল।। 

ঐ....................................................।। 

নয়ন বারি আমার শুকায়ে গেল।। 

গুরু আমার উপায় বল।

নয়ন বারি আমার শুকায়ে গেল।।


যন্ত্র যদি পড়ে থাকে,,, লক্ষ জনার মাঝে 

যন্ত্র কবি হনে যন্ত্র,,,কেমন করে বাজে।।

বাজেনা বাজেনা।।

যন্ত্র কবি হনে যন্ত্র,,, বাজেনা বাজেনা।

.........................ঝুমুর........................ 


আমি হইলাম কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী, 


হৃদয় মাঝে উদয় হলো ফুকারি ফুকারি। 


তোমার যন্ত্র তুমি বাজাও, 

আমার দেহযন্ত্র পড়ে তরে, 

তোমার যন্ত্র তুমি বাজাও।।

আমার অশান্ত মন শান্ত হবে,

তোমার যন্ত্র তুমি বাজাও।।

পাপী তাপী উদ্ধার হবে।

তোমার যন্ত্র তুমি বাজাও।।

ভাইয়ে ভাইয়ে মিলন হবে।

তোমার যন্ত্র তুমি বাজাও।।

ঘরে ঘরে নাম মিলাবে।

তোমার যন্ত্র তুমি বাজাও।।


হরি বল হরি বল হরি বল হরি বল।।

হরি বলরে, হরি বলরে, হরি বলরে।।


গুরু বন্দনা (ভব সাগর)

ভব-সাগর-তারণ-কারণ হে,

রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে,

শরণাগত কিঙ্কর ভীত মনে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


হৃদি-কন্দর-তামস-ভাস্কর হে, 

তুমি-বিষ্ণু-প্রজাপতি-শঙ্কর হে,

পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


মন-বারণ-শাসন-অঙ্কুশ হে, 

নরত্রাণ-তরে-হরি-চাক্ষুষ হে,

গুণগান-পরায়ণ দেবগণে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


কুল-কুণ্ডলিনী-ঘুম-ভঞ্জক হে, 

হৃদি-গ্রন্থি-বিদারণ-কারক হে,

মম মানস চঞ্চল রাত্রদিনে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


রিপু-সূদন-মঙ্গল-নায়ক হে, 

সুখ-শান্তি-বরাভয়-দায়ক হে,

ত্রয়তাপ হরে তব নাম গুণে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


অভিমান-প্রভাব-বিমর্দ্দক হে, 

গতিহীন-জনে-তুমি-রক্ষক হে,

চিত-শঙ্কিত-বঞ্চিত-ভক্তিধনে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


তব নাম সদা শুভ-সাধক হে, 

পতিতাধম-মানব-পাবক হে,

মহিমা তব গোচর শুদ্ধ মনে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


জয় সদ্‌গুরু ঈশ্বর-প্রাপক হে, 

ভব-রোগ-বিকার-বিনাশক হে,

মন যেন রহে তব শ্রীচরণে, 

গুরুদেব দয়া কর দীনজনে।।


অঙ্গে মাখো, মাখো হে


অঙ্গে মাখো,মাখো হে এই নাম ব্রজের ধুলা।।

ওরে ধুলা নয়রে,

ধুলা নয়রে গোপি পদ রেনু।।

সেই ধুলা বাঞ্চা করে নন্দের বেটা কানু।।

অঙ্গে মাখো, মাখো হে এই নাম ব্রজের ধুলা।।


ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে,

গঙ্গা মুক্ত হয় ভাগবতে বলে।

অঙ্গে মাখো,মাখো হে এই নাম ব্রজের ধুলা।।


ওরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়,

কোটি জনের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায় !!!

অঙ্গে মাখো,মাখো হে এই নাম ব্রজের ধুলা।।


ওরে সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়

সে পাপী নেচে নেচে বৈকুন্ঠেতে যায় !!!

অঙ্গে মাখো, মাখো হে এই নাম ব্রজের ধুলা


ওরে সংকীর্তনের ধুলা নিয়ে যেবা পথে যায়

জলের কুমির বনের বাঘ ভয়েতে পালায়।।

অঙ্গে মাখো মাখো হে এই নাম ব্রজের ধুলা।।


ওরে সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে হেলা..

সর্ব অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা !!!

অঙ্গে মাখো মাখো হে এই নাম ব্রজের ধুলা।।


ওরে শ্রীধাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিলো

ওরে শ্রীধাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিলো

মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিলো !!!

অঙ্গে মাখো মাখো হে এই নাম ব্রজের ধুলা।।


রাম কুন্ড রাধা কুন্ড গিরি গোবর্ধন।

মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন।।

......................(ঝুমুর).......................


হরি বল, হরি বল, হরি বল।।

হরি বলরে, হরি বলরে, হরি বলরে।।


হরি হরয়ে নমঃ

হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদ ভাই নমঃ 

যাদ ভাই মাধ ভাই কেশ ভাই নমঃ।।

গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসুদন 

গিরীধারী গোপীনাথ মদন মােহন ৷।

শ্ৰী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা 

হরি গুরু বৈষ্ণব আর ভাগবত গীতা।।

শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ

শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।।

এই ছয় গৌসাইর করি চরণ বন্ধন 

যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরণ।। 

এই ছয় গৌসাই যার মুই তার দাস 

তা সবার পদ রেনু মোর পঞ্চ গ্রাস।।

তাঁদের চরণ সেবি ভক্ত সনে বাস 

জীবনে মরণে হয় এই অভিলাষ।। 

এই ছয় গৌসাই যবে ব্রজে কৈলা বাস 

রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।।

আনন্দে বল হরি ভজ বৃন্দাবন

শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন।।

শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্মে করি আশ

নাম সংকীর্তন করে নরোত্তম দাস।।



জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় 

জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়।।



হরি বল, হরি বল, হরি বল।।

হরি বলরে, হরি বলরে, হরি বলরে।।



জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ 

গোবিন্দ গোবিন্দ বল রে(৩) 

(রাধে)গোবিন্দ গোবিন্দ 

গোবিন্দ গোবিন্দ(২) 

গোবিন্দ ব’লে সদা ডাকরে। 

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ 

গোবিন্দ গোবিন্দ বল রে 



ছাড় রে মন কপট চাতুরী 

বদনে বল হরি হরি(২) 

(হরি)নাম পরম ব্রহ্ম 

জীবের মূল ধর্ম(২) 

অধর্ম কুকর্ম ছাড়রে। 

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ 

গোবিন্দ গোবিন্দ বল রে 



ছাড়রে মন ভবের আশা 

অজপা নামে কর রে নেশা(২) 

(রাধে)গোবিন্দ নামটি 

বদনে লইয়ে(২) 

নয়ন-নীরে সদা ভাসরে।



জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ 

গোবিন্দ গোবিন্দ বল রে(৩) 

(রাধে)গোবিন্দ গোবিন্দ 

গোবিন্দ গোবিন্দ(২) 

গোবিন্দ ব’লে সদা ডাকরে। 

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ 

গোবিন্দ গোবিন্দ বল রে(৬)



 "সন্ধ্যা আরতিঃ"   

নামযজ্ঞ আরম্ভিল মধুর বৃন্দাবনে।

হরে কৃষ্ণ হরে রাম বলরে বদনে।।

বেলা গেল সন্ধ্যা হল ঘরে ঘরে বাতি।

আজি গুরু মহারাজের মঙল আরতি।।

ধুপ দীপ পুষ্প হাতেতে লইয়া।

প্রভুর আরতি করে নাচিয়া নাচিয়া।।

শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল।

মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল।।

হরি হরি বল সবে আর সব মিছে।

পলাইতে পথ নাহি যম আছে পিছে।।

ব্রহ্মা আদি দেব যাবে ধ্যানে নাহি পায়।

সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়।।

শিব গুরু নারদ বেদ বিচারী।

পেল নারে নামের অন্ত অনন্ত মুরারী।।

যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি।

নামের সাথে আছেন আপনি শ্রীহরি।।

হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর।

যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।।

নাম ভজ নাম চিন্ত্য নাম কর সার।

নাম বিনে ভবার্ণবে গতি নাইরে আর।।


বিভিন্ন প্রকার মন্ত্রঃ

░▓█ গুরু প্রণাম মন্ত্র █▓░

অখন্ড মন্ডলা কারং ব্যাপ্তং যেন চরাচরম।

তদপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।

অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।

চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর।

গুরু রেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।



░▓█ দেহ শুচীর মন্ত্র █▓░

ওঁ অপবিত্র পবিত্রোবা সর্বাবস্থান গতহ্বপিবা।

যৎ সরেত পুন্ডরিকাক্ষং স বাহ্য অভ্যান্তরে শুচি।।

পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান্ ।

ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি।।


░▓█ শ্রী রাধারানী প্রণামঃ █▓░

তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।

বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।।


░▓█ তুলসী প্রণাম মন্ত্র █▓░

বৃন্দায়ৈ তুলসী দৈব্যে প্রিয়ায়ৈ কেশবস্য চ ।

কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈঃ নমঃ নমঃ ।।


░▓█ সূর্যের প্রনাম মন্ত্র █▓░

ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং।

ধ্বান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।


░▓█ গনেশ প্রণাম মন্ত্র █▓░

ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম ।

বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রনামাম্যহং ।।


░▓█ নারায়ণের প্রণাম মন্ত্র █▓░

ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গো-ব্রাহ্মণহিতায় চ।

জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।

পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ।

ত্রাহি মাং পুন্ডরীকাক্ষ সর্ব্বপাপহরো হরি।।


░▓█ লক্ষী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র █▓░

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।


░▓█ লক্ষী দেবীর প্রণাম মন্ত্র █▓░

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তু তে।।


░▓█ দূর্গা পুষ্পাঞ্জলি মন্ত্রঃ █▓░

"ঔঁ জয়ন্তি মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী।

দূর্গা শিবা ক্ষমা ধাত্রী, স্বাহা স্বধা নমস্তুতে।

এস স্ব চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি।

নম ভগবতী দূর্গা দেবী নমহ্"


░▓█ দূর্গা প্রণাম মন্ত্র █▓░

সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।

শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে।।


░▓█ পিতা মন্ত্রঃ █▓░

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ।

পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।

নমঃ পিতৃ চরনৈভ্য নমঃ


░▓█ মাতা মন্ত্রঃ █▓░

মাতা জননী ধরিত্রী, দয়াদ্র হৃদয়া সতী।

দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দ্দোশা সর্ব দুঃখ হারা।।


░▓█ বিশ্বকর্মা প্রণাম মন্ত্র █▓░

দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্যসাধক।

বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টফলপ্রদ।।


░▓█ পঞ্চতত্ব প্রণাম মন্ত্র █▓░

পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম্।

ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম্


░▓█ গোবিন্দ প্রণাম মন্ত্র █▓░

ঔঁ ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ হিতায় চঃ।

জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ।।


░▓█ বিষ্ণু প্রণাম মন্ত্র █▓░

(অশ্বথ বৃক্ষমূলে জল দিয়ে)

ওঁ অশ্বত্থ বৃক্ষরূপোবেতি বিশ্রুতঃ। বিষ্ণুরপধরোহসি ত্বং পুণ্যবৃক্ষ নমোহস্ত্ত তে।।


░▓█ গায়ত্রী প্রণাম মন্ত্র █▓░

ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য

ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁ।



No comments:

Post a Comment